কারণ পঞ্চম সংশোধনীর আগে এ ধরনের দল নিষিদ্ধ ছিল
সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত বলেন সর্বোচ্চ আদালতের রায়ের মাধ্যমে জাতির মুক্তির একটি সুযোগ এসেছে
তিনি বলেন মুক্তিযুদ্ধ জাতীয় পতাকা রাষ্ট্রভাষা—এসব বিষয় নিয়ে মতবিরোধের কোনো অবকাশ নেই
সহমতের জায়গা খুঁজে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে
তিনি আরও বলেন পৃথিবী পাল্টাচ্ছে দক্ষিণ এশিয়া পাল্টাচ্ছে
উচ্চ আদালত যে রায় দিয়েছেন তা সময়ের প্রতিচ্ছবি
প্রবীণ রাজনীতিক সুরঞ্জিত বলেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই সংবিধান সংশোধন বিষয়ে আমরা যা করব তা সর্বসম্মতভাবে করব
বিএনপিকে কমিটিতে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন এ ব্যাপারে বিশিষ্ট আইনজীবীদের পরামর্শও নেওয়া হবে
অন্য কেউ পরামর্শ দিলে তা-ও সাদরে গ্রহণ করা হবে
খন্দকার মাহবুব হোসেন বলেন সংবিধান সংশোধন সংসদেই হতে হবে
কারণ আদালত পঞ্চম ও সপ্তম সংশোধনীর সবকিছু বাতিল করেননি
তার আগে এ ব্যাপারে বিশেষজ্ঞ কমিটি গঠন করা উচিত
তিনি বলেন সব পক্ষের মতামতের ভিত্তিতে সংবিধান সংশোধন করা না হলে ভবিষ্যতে অন্য কেউ ক্ষমতায় এসে আবার তা পাল্টে ফেলতে পারে
একাধিক আলোচক বলেন উচ্চ আদালতের এই রায় ভবিষ্যতে সামরিক শাসক বা অবৈধভাবে যাঁরা ক্ষমতা দখল করতে চান তাঁদের জন্য একটি সতর্ক সংকেত
দ্বন্দ্ব আনিসুল ইসলাম মাহমুদ বলেন উচ্চ আদালতের রায়ের কারণে ধর্মনিরপেক্ষতার বিষয়টি আবার রাষ্ট্রীয় মূলনীতির মধ্যে চলে এসেছে
অন্যদিকে অষ্টম সংশোধনীর কারণে ইসলাম এখনো রাষ্ট্রধর্ম আছে
তিনি বলেন এতে কোনো সমস্যা নেই
কারণ রাষ্ট্রধর্মকে রাজনৈতিক অর্থে ব্যবহার করা হয়নি
শাহ্দীন মালিক বলেন গোঁজামিল দিলে সংঘাতের আশঙ্কা বাড়বে
তিনি আইনের ব্যবহারের ইতিহাস তুলে ধরে বলেন ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো ধর্মকে আইনের উৎস হিসেবে ধরে
সংবিধানকে আইনের উৎস ধরে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল
পাকিস্তানে সংবিধান ও ধর্ম দুটোকেই আইনের উৎস হিসেবে ব্যবহারের চেষ্টা চলছে
তাঁর মতে পাকিস্তানে দ্বন্দ্ব-সংঘাতের এটি একটি কারণ
শাহ্দীন মালিক বলেন সংবিধানকে সমাজের ধ্যান-ধারণা-আদর্শের ধারক হিসেবে দেখা যায়
যেমন যুক্তরাষ্ট্রের সংবিধান
এই সংবিধান ছোট আকারের
আবার সংবিধানকে বিস্তারিত ব্যবস্থাপত্র হিসেবেও দেখা যায়
যেমন ভারতের সংবিধান
তিনি বলেন আমরা কোন পথে যাব সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়
গৌতম দেওয়ান বলেন সংবিধানে আদিবাসীদের কোনো স্বীকৃতি নেই
পার্বত্য চুক্তি বাস্তবায়ন হচ্ছে না
অন্যদিকে চুক্তির কিছু বিষয়কে আদালত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে সম্প্রতি রায় দেওয়ায় এর বাস্তবায়ন নিয়ে সংশয় দেখা দিয়েছে
তিনি বলেন ৪০ বছর পর সংবিধান সংশোধন করার যে উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আদিবাসীদের বিষয় যেন অন্তর্ভুক্ত করা হয়
আলোচনার সূচনায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল হওয়ার পর কিছু বিষয় তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে
প্রথমত বাহাত্তরের মূল সংবিধানে ফেরার সুযোগ তৈরি হয়েছে
অসাম্প্রদায়িকতা ধর্মের অপব্যবহার রোধ এবং ধর্মীয় জঙ্গিবাদী তৎপরতা বন্ধের সুযোগ তৈরি হয়েছে
দ্বিতীয়ত ভবিষ্যতে অসাংবিধানিক উপায়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল সামরিক আইন জারির বিরুদ্ধে কার্যকর বিধি প্রণয়ন করার সুযোগ এসেছে
তিনি বলেন এসব বিষয়ের ওপর ভিত্তি করে আগামী দিনের রাজনীতি প্রভাবিত হবে
আগামীর রাজনীতি রাজনীতি বিষয়ে বক্তব্য উপস্থাপনের সময় মোজাফ্ফর আহমদ বলেন রাজনীতি আবার সাংঘর্ষিক হয়ে উঠছে
দেশে ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে
সমাজে বৈষম্য বেশি তাই সংঘর্ষও অনিবার্য
সামাজিক নিরাপত্তাবেষ্টনী বা ভিক্ষা করে সমাজ পরিবর্তন করা যাবে না
এখন রাজনীতিকেরা সব পাওয়ার জন্য রাজনীতি করেন
সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন রাজনীতির বর্তমান ধারা দেখে মনে হয় আগামী দিনের রাজনীতিতে দ্বন্দ্ব-সংঘর্ষ আরও তীব্র হবে
দলের মধ্যে সরকারের মধ্যে গণতন্ত্রের চর্চা আরও জোরদার হওয়া দরকার
সংসদ নির্বাচন কমিশন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারলে সামনের দিকে এগোনো যাবে
তিনি প্রধানমন্ত্রীর ক্ষমতা কিছুটা কমানোর প্রস্তাব করে বলেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সব সময় প্রধানমন্ত্রীর অধীনে থাকা বাঞ্ছনীয় নয়
আমিন আহমেদ চৌধুরী বলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নিজেদের স্বার্থে ব্যবহার করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগ করা হয়েছে
যাঁরা মন্ত্রিপরিষদ কুক্ষিগত করে রাখতে চান তাঁরাও স্বৈরশাসক
তিনি বলেন স্বাধীনতার পর রাজনীতিবিদেরা শ্রদ্ধেয় ছিলেন
কিন্তু এখন যাঁরা রাজনীতি করেন তাঁদের অনেকের ওপর শ্রদ্ধা রাখা কষ্টকর
আড়াই ঘণ্টার গোলটেবিল বৈঠক সঞ্চালন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম
তিনি বলেন সবার সম্মতি নিয়েই সংবিধান সংশোধন করতে হবে
একাধিক আলোচক বলেন আইন করে বা সংবিধানে কিছু যোগ করে সামরিক শাসন ঠেকানো যাবে না
আইনমন্ত্রী বলেন আমি মনে করি আইন করে সামরিক শাসন বন্ধ করা যাবে না
অন্য বক্তারা বলেন এটা বন্ধ করতে গণতন্ত্রচর্চা করতে হবে
সাংবাদিকদের আইন প্রতিমন্ত্রী
অস্ত্র আইনে সাংসদ নুরুন্নবী অপরাধী
অস্ত্র আইনে লাইসেন্স করা কোনো আগ্নেয়াস্ত্র অন্য কারও কাছে রাখার নিয়ম নেই
কিন্তু সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরীর অস্ত্রটি অন্য ব্যক্তির কাছে পাওয়া গেছে
ফলে নুরুন্নবী চৌধুরীকে অপরাধী বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম
গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারসংক্রান্ত জাতীয় কমিটির ২১তম বৈঠক শেষে তিনি এ কথা বলেন
আইন প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন দেশের প্রচলিত অস্ত্র আইনে সাংসদ নুরুন্নবী চৌধুরী একজন অপরাধী
কারণ আইন অনুযায়ী একজনের নিবন্ধিত অস্ত্র অন্য কারও কাছে রাখা যায় না
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক এ বিষয়ে সাংবাদিকদের বলেন সাংসদের লাইসেন্স করা পিস্তলের গুলিতে আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম হত্যাকাণ্ড মামলাটি তদন্তাধীন
এ মামলা প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই
তদন্তকারী সংস্থা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে
তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে
তিনি বলেন এ ধরনের মামলা অন্য খাতে প্রবাহিত করার কোনো ইচ্ছা সরকারের নেই
সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে
অপরাধী যে-ই হোক তার বিচার হবে
এদিকে অপর একটি সূত্র জানায় লাইসেন্স করা অস্ত্র নিজের সঙ্গে না রেখে গাড়িতে রেখে যাওয়া বিধিসম্মত কি না তা খতিয়ে দেখছে পুলিশ
এ ক্ষেত্রে গাফিলতির প্রমাণ পাওয়া গেলে অস্ত্র আইনে সাংসদ নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে মামলা করা হবে
আওয়ামী লীগের কর্মী ইব্রাহিম ছিলেন নুরুন্নবী চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী
গত ১৩ আগস্ট সাংসদ নুরুন্নবীর গাড়িতে তাঁর পিস্তলের গুলিতে মারা যান ইব্রাহিম
ঘটনার পরপর সাংসদের গাড়িচালক কামাল হোসেন শেরেবাংলা নগর থানায় একটি অপমৃত্যু মামলা করেন
ইব্রাহিমের পরিবারের অভিযোগ তাদের কিছু না জানিয়ে হত্যার ঘটনাকে ধামাচাপা দিতে সাংসদের নির্দেশে তাঁর গাড়িচালক এ অপমৃত্যু মামলা করেছেন
এরপর ইব্রাহিমের ভাই মাসুম আহমেদ বাদী হয়ে নুরুন্নবীসহ আটজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন
এর মধ্যে অপমৃত্যু মামলাটি চূড়ান্ত প্রতিবেদন দিয়ে শেষ করে পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে
তাতে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি
অর্থমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ১২৭২৫৬৪৬ টাকা করযোগ্য আয় ৩৪৯৪৯৬ টাকা এবং আয়কর দিলেন ১৯১৩০ টাকা
আয়কর বিবরণী দেওয়া যাবে অনলাইনে
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনলাইনে আয়কর বিবরণী জমা দিয়েছেন
আর এর মাধ্যমে দেশে প্রথমবারের মতো চালু হলো অনলাইনে আয়কর বিবরণী দেওয়ার সুযোগ
অর্থমন্ত্রী তাঁর আয়কর বিবরণীতে রিটার্ন এক কোটি ২৭ লাখ ২৫ হাজার ৬৪৬ টাকার স্থাবর ও অস্থাবর সম্পত্তির হিসাব দিয়েছেন
এর মধ্যে তিন লাখ ৪৯ হাজার ৪৯৬ টাকার করযোগ্য আয়ের বিপরীতে তিনি ১৯ হাজার ১৩০ টাকা আয়কর দেন
উল্লেখ্য আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে মন্ত্রীদের সম্পদ বিবরণী জমা ও প্রকাশের প্রতিশ্রুতি দেওয়া ছিল
সরকার গঠন করার পর অবশ্য দলটি এই প্রতিশ্রুতি থেকে সরে আসে
এ বিষয়ে মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয় আয়কর বিবরণীতেই সম্পদের বিবরণী দিতে হয় ফলে আলাদা করে তা জমা দেওয়ার প্রয়োজন নেই
তবে তা প্রকাশ করার কথা বলা না হলেও অর্থমন্ত্রী নিজেই তা জানিয়ে দিলেন
গতকাল রোববার সকালে অর্থমন্ত্রী সচিবালয়ে তাঁর নিজ কার্যালয়ে নিজের এই রিটার্ন দাখিলের মাধ্যমে অনলাইনে তা জমা দেওয়া কার্যক্রমের উদ্বোধন করেন
কোম্পানির ক্ষেত্রে বৃহৎ করদাতা ইউনিটে এলটিইউ আয়কর রিটার্ন অনলাইনে দাখিলের কার্যক্রম চালু রয়েছে
তবে অনলাইনে ব্যক্তি শ্রেণীর করদাতার আয়কর বিবরণী দাখিলের পদক্ষেপ এটাই প্রথম
চলতি ২০১০-১১ অর্থবছরের জন্য এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে রাজধানীর কর অঞ্চল-৮-এ চালু থাকছে
চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চিকিৎসক আইনজীবী স্থপতি এবং গুলশান ও বনানী এলাকার করদাতারা এ অঞ্চলের অন্তর্ভুক্ত
আগামী বছর থেকে সব কর অঞ্চলকেই অনলাইন আয়কর রিটার্ন পদ্ধতির আওতায় নিয়ে আসা হবে বলে জানান অর্থমন্ত্রী
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের মাধ্যমে আমরা ডিজিটাল বাংলাদেশের পথে আরও একধাপ এগিয়ে গেলাম
আয়কর প্রদান পদ্ধতি সহজ সরল ও বোধগম্য করা এবং জনসাধারণের হয়রানি কমানো অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমের উদ্দেশ্য বলে জানান অর্থমন্ত্রী
তিনি বলেন বর্তমানে ২৭ লাখ করদাতা শনাক্তকরণ নম্বরধারীর টিআইএন মধ্যে মাত্র আট লাখ কর প্রদান করছেন
